সানায় তেল স্থাপনায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টা পর আরামকোতে হুতিদের হামলা

সৌদি সংবাদ সংস্থা SPA-কে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মঙ্গলবারের ওই হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top