
জনপ্রিয়, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার ধ্রুব রাঠী। যাকে শুধুমাত্র ইউটিউবেই অনুসরণ করে তিন কোটির বেশি মানুষ। এবার, রাজপথের আন্দোলনেও সরাসরি যুক্ত হয়েছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।ঘোষণা অনুযায়ী রাজপথে নেমে স্লোগানও দিয়েছেন ধ্রুব রাঠী।
মূলত, একদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার, অন্যদিকে ভোটাধিকার রক্ষার দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক। আর সেই আন্দোলনেই যুক্ত হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। সাথে রয়েছেন জনপ্রিয় আরেক অভিনেতা প্রকাশ রাজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘ককরোচ জনতা পার্টি’ সিজেপির আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেয় তারা। আন্দোলনের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি।
